Dhaka মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে ঢুকে পড়ল ভারতীয় বিমান

আন্তর্জাতিক ডেস্ক : 

রাতের আঁধারে পাকিস্তানে ঢুকে পড়েছে ভারতীয় ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান। ভারতের অভ্যন্তরীণ রুটের ওই ফ্লাইটটি দেশটির পাঞ্জাবের অমৃতসর থেকে আহমেদাবাদ যাচ্ছিল। পথিমধ্যে খারাপ আবহাওয়ার কারণে পাকিস্তানি আকাশসীমায় প্রবেশ করে।

শনিবার (১০ জুন) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর থেকে গুজরাটের আহমেদাবাদ যাওয়ার পথে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝপথেই খারাপ আবহাওয়ার কবলে পড়ে। এই অঞ্চলটি পাকিস্তানের সীমান্তবর্তী হওয়ায় একপর্যায়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে বিমানটি।

দ্য ডন বলছে, খারাপ আবহাওয়ার কারণে অমৃতসর থেকে আহমেদাবাদ যাওয়ার পথে ‘ইন্ডিগো এয়ারলাইন্সের’ একটি ফ্লাইট পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের কাছে চলে আসে এবং শনিবার রাত ৮টার দিকে ভারতীয় আকাশসীমায় ফিরে যাওয়ার আগে পাকিস্তানের গুজরানওয়ালা পর্যন্ত সেটি পৌঁছে গিয়েছিল।

ফ্লাইট রাডারের তথ্য অনুসারে, ভারতীয় এই বিমানটি ৪৫৪ নট গ্রাউন্ড স্পিড নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় লাহোরের উত্তরে প্রবেশ করে এবং রাত ৮টা ১ মিনিটে পুনরায় ভারতে ফিরে আসে। লাহোর থেকে গুজরানওয়ালা পর্যন্ত আধা ঘণ্টা এই ফ্লাইটটি পাকিস্তানের আকাশে ছিল।

পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএ) একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, এটি কোনও অস্বাভাবিক ঘটনা নয়। কারণ কারণ খারাপ আবহাওয়ার ক্ষেত্রে এমন পদক্ষেপ নেওয়ার নিয়ম আন্তর্জাতিক আইনেও রয়েছে।

অবশ্য কেবল ভারতীয় ওই ফ্লাইটই নয়, খারাপ আবহাওয়ার জেরে বিমানবন্দরগুলোতে দুর্বল দৃশ্যমানতার কারণে এদিন পাকিস্তানেরও একাধিক ফ্লাইটের রুট পরিবর্তন করা হয় বা শিডিউল বিলম্বিত হয়।

সিএএ মুখপাত্র বলেছেন, লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা ৫ হাজার মিটারে নেমে আসায় সংস্থাটি শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত লাহোরে আবহাওয়ার সতর্কতা জারি রেখেছিল।

এছাড়া দুর্বল দৃশ্যমানতার কারণে লাহোরগামী বেশ কয়েকটি ফ্লাইট ইসলামাবাদের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এদিকে আবুধাবি থেকে ইসলামাবাদগামী পিআইএর একটি ফ্লাইট মুলতানে ডাইভার্ট করা হয় এবং জেদ্দা-লাহোরের একটি ফ্লাইটও মুলতানে ডাইভার্ট করে কর্তৃপক্ষ।

দ্য ডন বলছে, লাহোর থেকে মদিনা এবং করাচি থেকে লাহোরগামী পিআইএ ফ্লাইটগুলোর পাশাপাশি লাহোর থেকে আবুধাবিগামী ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটও খারাপ আবহাওয়ার কারণে এদিন বিলম্বিত হয়। সূত্র : ডন।

আবহাওয়া

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো

পাকিস্তানে ঢুকে পড়ল ভারতীয় বিমান

প্রকাশের সময় : ০২:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩