Dhaka মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পর্ষদ ভেঙে দিয়ে ইসলামী ব্যাংকে ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • ২৫৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

এস আলম গ্রুপের দখলে থাকা বেসরকারি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে পরিচালনা পর্ষদের নতুন বোর্ড গঠন করে দিয়ে ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে সাবেক রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ মাসুদকে। এর ফলে ব্যাংকটি এস আলম গ্রুপ থেকে মুক্ত হলো।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এক আদেশে পর্ষদ বাতিল করা হয়, একই আদেশে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।

চেয়ারম্যান পাশাপাশি ব্যাংক স্বতন্ত্র পরিচালকরা হলেনÑ বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফাইন্যান্স সাবেক অধ্যাপক ড. এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. আব্দুস সালাম।

দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগের পর ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়ে দুটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হলো।

এর আগে বুধবার সংবাদ সম্মেলন করে ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন গভর্নর।

ড. আহসান এইচ মনসুর বলেন, ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে সরকারের সহযোগিতায় ছোট আকারে বোর্ড গঠন করা হবে। পাশাপাশি দুই একদিনের মধ্যেই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে। পর্যায়ক্রমে এস আলমের দখলে থাকা সব ব্যাংকের পর্ষদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এখন ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ বা তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান ছাড়া অন্য কারো নামে এককভাবে দুই শতাংশের বেশি শেয়ারধারী নেই। তাই পরবর্তীতে যখন কোনো শেয়ারহোল্ডার দুই শতাংশ শেয়ারের মালিক হবেন তখন তাদের মধ্য থেকে পরিচালক নিয়োগ দেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বরদাস্ত করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

পর্ষদ ভেঙে দিয়ে ইসলামী ব্যাংকে ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

প্রকাশের সময় : ০৮:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪