Dhaka রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর লাইসেন্সকৃত পিস্তল রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ নভেম্বর) রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্সকৃত পিস্তল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ।

এদিকে গত ১ অক্টোবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারতের কলকাতার একটি পার্কে দেখা গেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মতে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতাসহ অনেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেন। তাদের অনেককে পুলিশ ও বিজিবি আটক করে।

আবহাওয়া

মালয়েশিয়ায় আগের মতো নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো হবে না : সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী

পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল উদ্ধার

প্রকাশের সময় : ০৩:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪