Dhaka সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের

পঞ্চগড় জেলা প্রতিনিধি : 

পঞ্চগড় সদর উপজেলায় অনলাইন জুয়ার কারণে সর্বস্ব হারানোর পর মাথা ন্যাড়া করে প্রায় ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন মান্না নামের এক যুবক।

রোববার (৮ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। জানা গেছে, গোসলের ঘটনাটি রোববার বিকেলে পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় ঘটেছে।

ভিডিওতে দেখা যায়, মান্না দুধ দিয়ে গোসল করার সময় বলছেন, অনলাইন জুয়া থেকে বের হয়ে আসলাম। আপনারা সবাই অনলাইন জুয়া থেকে বের হয়ে আসুন।

একই সময় ভিডিও ধারণ করার সময় একজনকে বলতে শোনা যায়, আমাদের মান্না ভাই অনলাইন জুয়ায় নিঃস্ব হয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করছে। এখন থেকে আর অনলাইন জুয়া খেলবে না। যারা অনলাইন জুয়া খেলছেন, এই রমজান মাসে তওবা করুন, জুয়া থেকে বেরিয়ে আসুন।

স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী মান্না পেশায় একজন শ্রমিক। তার বাড়ি জগদল বাজারের দক্ষিণ গোয়াল পাড়ায়। দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় জড়িত ছিলেন তিনি। এতে তার সমস্ত সঞ্চয় ও সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। পারিবারিক অশান্তিও শুরু হয়। প্রায় এক বছর আগে জুয়ার কারণে স্ত্রী ও সন্তান তাকে ছাড়িয়ে চলে যায়। এখন নিজের ভুল বুঝে অবশেষে মাথা ন্যাড়া করে প্রায় ৪০ কেজি দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া থেকে বের হয়ে এসেছেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ঘটনার মূল কারণ জানতে ভুক্তভোগী মান্নার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যাননি।

পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান খান বলেন, যেহেতু সে নিজের ভুল বুঝতে পেরেছে এবং তওবা করছে, আমরা বিষয়টিকে ভালোভাবে দেখছি। তবে একটাই কথা, দুই দিন পর আবার একই ঘটনায় যাতে যুক্ত না হয়, তা তার ভাবা দরকার। আমি মনে করি, জুয়া খেলা ধ্বংসসহ পরিবারে অশান্তি সৃষ্টি করে, তাই সবাইকে এই অভ্যাস থেকে বের হয়ে আসা উচিত।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পঞ্চগড়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের

প্রকাশের সময় : ০১:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬