Dhaka শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ঈদযাত্রাকে সামনে রেখে নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। অতিরিক্ত যাত্রীবোঝাই রোধে সরাসরি মাঠে নেমে তদারকি করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেন, নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনে নীতিমালায় পরিবর্তন আনা হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট এলাকায় যাত্রী নিরাপত্তা, সেবা ও সার্বিক পরিস্থিতি তদারকি শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন তিনি।

তিনি বলেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠা রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠার বিষয়টি সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। লঞ্চে নৌকা থেকে কোনো যাত্রী উঠতে দেওয়া হবে না। এই সিদ্ধান্তে আমরা খুবই কঠোর।

প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কঠোর নজরদারি করা হবে। সাধারণ মানুষকে অনুরোধ করবো, আপনারা নিয়ম মেনে চলুন এবং নিজেদের জীবনের নিরাপত্তার প্রতি যত্ন নিন। যোগ করেন তিনি।

তিনি বলেন, ভবিষ্যতে পারাপারের ব্যবস্থায় পরিবর্তন এনে ঘাট থেকে দূরে একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে, যাতে অনিয়ন্ত্রিতভাবে নৌকা-লঞ্চ চলাচল বন্ধ করা যায়।

অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। এখন পর্যন্ত একজন যাত্রীও আমাদের কাছে অভিযোগ করেনি যে তার কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সরকার এরই মধ্যে ভাড়া ১০ শতাংশ কমিয়ে নির্ধারণ করেছে এবং তা কার্যকর রয়েছে।

তিনি বলেন, প্রতিদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলছে। কেউ যদি অতিরিক্ত ভাড়ার অভিযোগ করে, তবে তার ভিত্তি উপস্থাপনের আহ্বান জানান তিনি।

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠনসদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
তিনি বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলছে।’ কেউ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করলে তা প্রমাণসহ উপস্থাপনের আহ্বান জানান তিনি।

সার্বিকভাবে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকারের নজরদারি ও তদারকি অব্যাহত থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, বুধবার (১৮ মার্চ) রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে হতাহতের ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে এমভি জাকের সম্রাট-৩ এবং এমভি আসা-যাওয়া-৫ নামের দুটি লঞ্চ ঘাটে ছিল। এমভি জাকের-৩ লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় এমভি আসা-যাওয়া-৫ লঞ্চ পেছানোর সময় একটি ইঞ্জিনচালিত ট্রলার দুই লঞ্চের মাঝখানে পড়ে যায়। এতে ট্রলারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ট্রলারে সাত-আটজন যাত্রী ছিলেন। দুই লঞ্চের চাপায় একজন যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং আরেকজন পিষ্ট হয়ে পানিতে পড়ে যান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৯:৩৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬