Dhaka রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নেচেছি সত্য, কিন্তু আইটেম গানে নয় : ভাবনা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:২০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • ২৩৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ছোট ও বড় পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ‘পায়েল’-এর কাজ নিয়ে ব্যস্ত। এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। সিনেমাটি নিয়ে ভাবনা ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি জানান, তিনি সিনেমায় কোনো আইটেম গানে নাচেননি।

শনিবার (২ সেপ্টেম্বর) ভাবনা তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন।

এ প্রসঙ্গে তিনি লিখেছেন, সিনেমাটির একটি গানে আমি নেচেছি সত্য। একজন নৃত্যশিল্পী হিসেবে অবশ্যই এটা আমার জন্যে আনন্দের যে কোন সিনেমাতে আমি প্রথমবারের মত নাচতে পারলাম। এর আগে অন্য কোন সিনেমাতে আমাকে নাচতে দেখা যায়নি। তবে এটি আইটেম সং না।

ভাবনার কথায়, আমি কোনো আইটেম গানে হাজির হইনি। আমি একটি সিনেমা করছি “পায়েল” নামে। নির্মাতা রায়হান খান। এই সিনেমাটিতে আমি পায়েল চরিত্রে হাজির হবো। সিনেমার একটি গানে আমি নেচেছি। নৃত্যশিল্পী হিসেবে অবশ্যই এটা আমার জন্যে আনন্দের যে কোনো সিনেমাতে আমি প্রথমবারের মতো নাচতে পারলাম।

গানটি প্রসঙ্গে ভাবনা বলেন, এটা আসলে আইটেম গান না। একটি যৌনপল্লীর চরিত্রের জন্য কাজটি করতে হয়েছে। স্ক্রিপ্টে আছে এই গান। সিনেমায় আমার যে চরিত্রটি রয়েছে সেই চরিত্রের জন্যই এই গানটি শুট করা। আমি মনে করি, একজন অভিনয়শিল্পীর কাজ হচ্ছে দর্শকের সামনে ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হওয়া। তাই যে কোনো চরিত্র নিয়েই আমি উপস্থিত হতে পারি।

‘পায়েল’ সিনেমায় ভাবনা ছাড়া আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। এছাড়া বিশেষ চরিত্রে অভিনয় করছেন তানিয়া আহমেদ।

আবহাওয়া

লিটারে ২ টাকা কমল জ্বালানি তেলের দাম

নেচেছি সত্য, কিন্তু আইটেম গানে নয় : ভাবনা

প্রকাশের সময় : ০৯:২০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩