Dhaka সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দের প্রেমতলা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে পানিতে ডুবে আরাফাত (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার লাঙ্গলবন্দ প্রেমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু আরাফাত নারায়ণগঞ্জের বন্দরের বারপাড়া এলাকার আছা মিয়ার ছেলে। সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার (১৫ মার্চ) দুপুরের দিকে ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় শিশু আরাফাত। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে গেলে আশপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নদে উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর

প্রকাশের সময় : ০৯:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬