Dhaka শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ জনপ্রিয় পার্টি’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ জনপ্রিয় পার্টি’ (বিপিপি)।

সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলন করে নতুন এ দল আত্মপ্রকাশ করে। সংবাদ সম্মেলনে দলের কমিটি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মো. বকুল হোসেন হৃদয়। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ৩৬ দফার ভিত্তিতে ৬৪ জেলায় কমিটি নিয়ে এ দল আত্মপ্রকাশ করেছে। এ সময় তিনি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে ২০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে আহ্বায়ক হয়েছেন মো. সিরাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মো. বকুল হোসেন হৃদয়।

কমিটিতে ১৫ জন যুগ্ম আহ্বায়ক রয়েছেন। তারা হলেন– মো. বকুল হোসেন হৃদয়, শাহীন থান, স্যামুয়েল দাস, মো. ফরিদুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. ছাদিয়ার রহমান, মো. রেজাউল করিম, অ্যাডভোকেট তাজুল ইসলাম, আবু হাসান প্রধান, এ এম মুনতাসীর, মো. আলাউদ্দিন, মো. রহমত আলী, এম এ জলিল, মো. জামাল উদ্দিন রিপন, মো. মনিরুল ইসলাম। সদস্য সচিব মো. রবিউল আলম। সদস্য– খন্দকার ডেভিড লেলিন, মো. আনোয়ার হাসান খোকন, মো. আল আমিন বিশ্বাস।

বকুল হোসেন বলেন, ‘শ্রমিক জনতা এক হও, বাংলার জনতা এক হও, গণতন্ত্রকামী জনতা এক হও’ এটিই আমাদের দলের মূলনীতি।

আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ জনপ্রিয় পার্টি সর্বদাই জনগণের মতামতকে সবার সামনে উপস্থাপন করে জনগণের মৌলিক অধিকার আদায়ে জন্য উপযুক্ত কর্মসূচি ঘোষণা করবে।

চলমান পরিস্থিতিতে প্রতিনিধিমূলক রাজনৈতিক ব্যবস্থায় বাংলাদেশ জনপ্রিয় পার্টির গুরুত্ব অপরিসীম হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশ জনপ্রিয় পার্টির মাধ্যমে জনগণ শাসন কাজে অংশগ্রহণ করবে। বাংলাদেশ জনপ্রিয় পার্টি জনগণের ইচ্ছা ও অভিপ্রায় সরকারের কাছে তুলে ধরবে। জনপ্রতিনিধিরা দলের মাধ্যমে কাজ করবে, বাংলাদেশ জনপ্রিয় পার্টি জনমত গঠন, নীতি নির্ধারণ ও রাজনৈতিক চেতনায় নেতৃত্বের বিকাশ ঘটাবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাফরুল্লাহ-নিক্সনের ২৩ চেয়ারম্যানসহ কয়েক হাজার নেতাকর্মী বিএনপিতে

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ জনপ্রিয় পার্টি’র আত্মপ্রকাশ

প্রকাশের সময় : ০৪:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪