Dhaka বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁয় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ধামইরহাট ও মান্দা উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন পাড়ার মোসলেমের ছেলে পিন্টু ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে বাড়ির পাশের একটি বিলে শসা তুলতে গিয়েছিলেন কৃষক জালাল উদ্দীন (৩৪)। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।

অন্যদিকে মান্দা উপজেলার চকরামপুর এলাকায় মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে পিন্টু নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি মোসলেম উদ্দিনের ছেলে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এদিকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বাড়ির পাশে একটি মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পিন্টু নিহত হয়। এসময় তার সাথে থাকা আরেকজন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৩২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬