Dhaka শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিলকালে ৭ নেত্রীসহ আটক ৮

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৮ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের সাত নেত্রীসহ আটজনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে তাদের বহনকারী একটি মাইক্রোবাসের চালকও রয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ভোরে ধানমন্ডি-২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোঁরার সামনে থেকে ২০-২৫ জন নারী একটি মিছিল বের করেন। ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে যান।

পুলিশ কর্মকর্তা তারিকুজ্জামান বলেন, মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে গেলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে নারীরা পালানোর চেষ্টা করেন। এসময় সাতজন নারীকে গ্রেফতার করা হয়। তাদের বহনকারী হায়েস মাইক্রোবাস জব্দ ও এর চালককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বন্ধ করে দেওয়া বিমানবন্দরগুলো আগে চালু করা হবে : বিমান প্রতিমন্ত্রী

ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিলকালে ৭ নেত্রীসহ আটক ৮

প্রকাশের সময় : ০৫:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬