Dhaka সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে ঢাবি শিক্ষকসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাতক শিক্ষক আ ক ম জামাল উদ্দিনসহ ৫ জনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। প্রাথমিকভাবে আটক হওয়া বাকি চারজনের নাম জানা যায়নি। ৫ আগস্টের পর থেকে ওই শিক্ষক একদিনও ক্লাসে উপস্থিত ছিলেন না। তিনি এতদিন পলাতক ছিলেন বলে এর আগে জানিয়েছিলেন ঢাবি কর্তৃপক্ষ।

‎রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টায় ধানমন্ডি ৩২ থেকে তাদের আটক করা হয়। ‎

‎এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

‎রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, সেখানে কিছু লোকজন তাদের ঘিরে ধরে। পরে আমরা তাদের থানায় নিয়ে আসি। কিছুক্ষণ পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে দুপুরে নিজেকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত একজন উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম কামাল।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪ টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’

এই পোস্টের পর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পুলিশ নিরাপত্তা বাড়ায়। এরপর ওই শিক্ষক কয়েকজন সঙ্গীসহ আসলে তাদের আটক করে নিয়ে যায় পুলিশ। এখন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে নাকি তাদের ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে কোনো কিছু নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে প্রায় একই সময়ে ধানমন্ডি ৩২ নম্বরে আরেক নারী ৩২ নম্বর ভাঙ্গার জন্য তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য শুরু করলে পুলিশ মাইক্রোফোন কেড়ে নেন এবং তাকে আটক করে নিয়ে যায়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে ঢাবি শিক্ষকসহ আটক ৫

প্রকাশের সময় : ০৯:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬