Dhaka মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধলেশ্বরীতে ইটবোঝাই ট্রলার ডুবি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৩ শ্রমিক

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ইটবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. রকিবুজ্জামান।

পুলিশ জানায়, কেরানীগঞ্জ থানার জাজিরা এলাকা থেকে ইট নিয়ে ট্রলারটি কুমিল্লার হোমনার উদ্দেশে ছেড়ে আসে। সকাল ১০টার দিকে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটের কাছাকাছি পৌঁছালে ট্রলারটি নদীর তীরবর্তী এলাকায় ডুবে যায়।

এ সময় ট্রলারে ১৩ জন নারী ও পুরুষ শ্রমিক থাকলেও তারা সাঁতারে তীরে উঠে যান। খবর পেয়ে বক্তাবলী নৌ ফাঁড়ির পুলিশ ও ফতুল্লা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক রকিবুজ্জামান বলেন, ট্রলারটি ডুবে যাওয়ার সময় ১৩ জন শ্রমিক দ্রুত নদীতে ঝাঁপ দিয়ে সাঁতারে তীরে উঠে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত ইট বহন করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশের রিজার্ভে সুখবর

ধলেশ্বরীতে ইটবোঝাই ট্রলার ডুবি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৩ শ্রমিক

প্রকাশের সময় : ০৯:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬