Dhaka রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশে পাঠানো হয়েছে ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ

সিলেট জেলা প্রতিনিধি : 

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার মরদেহ হস্তান্তর করেছে ভারতের মেঘালয় পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার মরদেহ ফেরত পাঠানো হয়। নিহত পান্নার ভাতিজা নাবিল খান মৃতদেহ গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল ইমিগ্রেশনের ইনচার্জ রফিকুল ইসলাম।

তিনি বলেন, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসহাকের মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রাণালয়। নানা প্রক্রিয়া অনুসরণ শেষে শনিবার মেঘালয় পুলিশ ইসহাকের মরদেহ তামাবিল পুলিশের কাছে হস্তান্তর করে। মরদেহ হস্তান্তরের সময় উপজেলা প্রশাসন, বিজিবি ও নিহত ইসহাকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় প্রাণ হারান ইসহাক। ২৬ আগস্ট ভারতের অভ্যন্তরে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে উমকিয়াং থানা পুলিশ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহজালাল বিমানবন্দরে ৪৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ১

দেশে পাঠানো হয়েছে ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ

প্রকাশের সময় : ০১:৫১:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪