Dhaka শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপির নেতৃত্ব দেওয়া দল‌টির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কের এক পো‌স্টে তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানান মো‌দি।

মোদি তার পোস্টে লেখেন, বাংলাদেশের পার্লামেন্টারি নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয়ের পথে নেতৃত্ব দেওয়ায় তিনি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে অব্যাহতভাবে থাকবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে।

ফেসবুক পোস্টে মোদি বাংলাদেশ-ভারত সম্পর্ককে ঐতিহাসিক বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলে উল্লেখ করেন। ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে কাজের পরিধি বাড়ানোর কথাও বলেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

প্রকাশের সময় : ০১:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬