Dhaka শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করছেন, প্রশ্ন হাসনাতের

নিজস্ব প্রতিবেদক : 

‎প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করছেন নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন, এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (৪ এপ্রিল) তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে জানতে চেয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেন, ২৯ নভেম্বর তারেক রহমান বলেছিলেন , ‘এমন সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।

এরপর হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, তাঁর দেশে ফেরা আর কার কার সিদ্ধান্তের ওপর নির্ভর করে, তা তিনি তখন কিংবা এখনোও স্পষ্ট করেননি।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন করে তিনি লিখেন, ২৫ ডিসেম্বর, যাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে তিনি দেশে ফিরেছেন—দলের অনেকের দ্বিমত থাকা সত্ত্বেও—গুম ও মানবাধিকার অধ্যাদেশ বাতিলের পেছনে তাদের সিদ্ধান্তের কোনো প্রভাব রয়েছে কি না, সে প্রশ্ন থেকেই যায়। দেশে ফেরার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন অন্য অনেকের প্রভাবের ওপর নির্ভর করেছে, ঠিক তেমনি দেশ পরিচালনার ক্ষেত্রেও কি তিনি তাদের দ্বারা প্রভাবিত?

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে জানতে চান, জনাব তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন—যাদের আমরা চিনি না? তাঁর নিজের সিদ্ধান্ত ছাড়াও যাঁদের সিদ্ধান্তের ওপর তাঁর দেশে ফেরা ও অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নির্ভর করতে পারে, তারা কারা?

আবহাওয়া

শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কের বিষয়টি নিয়ে মুখ খুললেন জ্যোতির্ময়ী

তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করছেন, প্রশ্ন হাসনাতের

প্রকাশের সময় : ০৭:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬