Dhaka সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঢাকা-১৭ আসন থেকে বেসরকারি ফলাফলের ভিত্তিতে জয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন কেন্দ্র থেকে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুয়ায়ী ধানের শীষ প্রতীক নিয়ে ভোট যুদ্ধে লড়াই করা তারেক রহমান পেয়েছেন ৬০ হাজার ২১৫টি ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ডা. খালিকুজ্জামান পেয়েছেন ২৪ হাজার ৫২৪টি ভোট। বিএনপি মিডিয়া সেন্টারের ভেরিফাই ফেইজবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওদিকে বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকে তারেক রহমান ১১৬টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৬৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭২ হাজার ১৮০ ভোট। তারেক রহমান আসনটিতে জিতেছেন ৮৯ হাজার ৪৭১ ভোটের ব্যবধানে।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হক জানান, সদরের এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ২৯ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ৩৪ শতাংশ।

আবহাওয়া

ঈদযাত্রায় ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫১ ও আহত ১০৪৬

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান

প্রকাশের সময় : ১২:০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬