Dhaka মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ডেমরায় পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আসমত (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ মে) সকালের দিকে ডেমরার বাঁশেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আসমতের সহকর্মী জাহাঙ্গীর বলেন, আজ সকালে একটি নতুন ভবনে আসমতসহ আমরা কয়েকজন পাইলিংয়ের কাজ করছিলাম। আসমত একটি লোহার পাইপ লম্বালম্বিভাবে দাঁড় করানোর সময় অসাবধানতাবশত সেটি বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয় আসমত। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা নিহত ওই শ্রমিকের স্বজনদের খবর পাঠিয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আবহাওয়া

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ০১:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪