Dhaka মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাফিক আইন লঙ্ঘনে ২০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১২১৩টি মামলা করেছে ডিএমপি। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের ২০ লাখ ১০ হাজার ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে।

এ ছাড়াও অভিযানকালে ১৩০টি গাড়ি ডাম্পিং ও ৫৭টি গাড়ি রেকার করা হয়েছে। মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে।

বুধবার (১৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আবহাওয়া

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো

ট্রাফিক আইন লঙ্ঘনে ২০ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৩:০০:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪