Dhaka রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে সাড়ে ১০ কেজি স্বর্ণসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১০ কেজি ৫০০ গ্রাম স্বর্ণসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের কাছে পাওয়া এসব স্বর্ণের আনুমানিক মূল্য ১১ কোটি ৫২ লাখ টাকা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ নামক এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।

আটকরা হলেন, মিয়ানমারের মংডু -সোদাপাড়া এলাকার মৃত ইউনুছের ছেলে মো. হাফিজুর রহমান (২৮) ও একই এলাকার -মৃত সুলতানের ছেলে মো. আনোয়ার (৩০)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, সোমবার মধ্যরাতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকায় এক ব্যক্তির বসতঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা স্বর্ণ ও মাদকের বড় একটি চালান মজুদের খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পালানোর সময় দুইজনকে বিজিবি সদস্যরা আটক করে। পরে তাদের ব্যাগ তল্লাশি করে সাড়ে ১০ কেজি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও স্বর্ণের বার, বাংলাদেশি নগদ ৪ লাখ ৭৮ হাজার ২৪০ টাকা, মিয়ানমারের নগদ ২ লাখ ২৯ হাজার ৫শ কিয়াট এবং ১০টি মোবাইলফোন সেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ১১ কোটি ৫২ লাখ টাকা বলে জানায় বিজিবি।

বিজিবির এ কর্মকর্তা বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা সংঘবদ্ধ মাদক ও স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা টেকনাফ সীমান্ত দিয়ে চোরাচালানের সাথ জড়িত।

লে. কর্নেল মহিউদ্দীন বলেন, উদ্ধার হওয়া স্বর্ণ ও বাংলাদেশি-মিয়ানমারের নগদ টাকা কক্সবাজার জেলা প্রশাসনের ট্রেজারি শাখায় মজুদ রাখা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহজালাল বিমানবন্দরে ৪৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ১

টেকনাফে সাড়ে ১০ কেজি স্বর্ণসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

প্রকাশের সময় : ০৩:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪