Dhaka শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ২

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পাটগাতী বাজার সোনালী ব্যাংকের তিনতলা ভবন থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম তৌফিক ইসলাম এবং পাটগাতী বাজারের ব্যবসায়ী ও পার্শ্ববর্তী উপজেলা চিতলমারীর বাসিন্দা টিকটকার শেখ লিমন।

ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, রাতে টুঙ্গিপাড়া থেকে বিএম তৌফিক ইসলাম এবং শেখ লিমনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিএম তৌফিক ইসলাকে বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা দিদার হত্যা মামলায় আর শেখ লিমনকে বাগেরহাটের চিতলমারী থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিএম তৌফিক ইসলামকে আদালতের মাধ্যমে এবং শেখ লিমনকে চিতলমারী থানায় কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌ কর্মকর্তার প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ২

প্রকাশের সময় : ০৪:১৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪