Dhaka শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সিএনজি-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল শিক্ষকের

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলের ভূঞাপুরে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুল আলীম (৪৮) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী ও ছেলে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার কাগমারীপাড়া ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

নিহত শিক্ষক আব্দুল আলীম ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কদ্দুসের ছেলে। বর্তমানে তিনি ভূঞাপুর পৌরসভার ঘান্টান্দী নতুনপাড়ার বাসিন্দা। শিক্ষক আব্দুল আলীম ভূঞাপুর পৌর শহরের প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক।

প্রভাতী কিন্ডারগার্টেনের শিক্ষক এম কে হাতেম জানান, ওই শিক্ষক টাঙ্গাইলের বাসা থেকে সিএনজিতে করে ভুঞাপুর যাচ্ছিলেন। এ সময় কাগমারীপাড়া ব্রিজ এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তিনি থাকা সিএনজিটির সংঘর্ষ হয়। তাতে আলীম গুরুতর আহত ও তার স্ত্রী-সন্তানসহ আরও কয়েকজন আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আলীমের মৃত্যু হয়। এছাড়া তার স্ত্রী ও সন্তান সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না : শিক্ষামন্ত্রী

টাঙ্গাইলে সিএনজি-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল শিক্ষকের

প্রকাশের সময় : ০৩:২৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪