Dhaka সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বাস-অটোভ্যানের সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলের ধনবাড়িতে বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

রোববার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের উপজেলার বাঘিল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

ধনবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী জানান, জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। এছাড়া আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এখনও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আব্দুর রহমান সানী

টাঙ্গাইলে বাস-অটোভ্যানের সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ০২:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩