Dhaka শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে নিহত ২

ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২) ও সুনিল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস (৪০)। তারা দুজনই খড়িবাড়িয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সমির বিশ্বাস তার বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। একই সময়ে পাশের ক্ষেতে কাজ করছিলেন প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাসসহ আরও কয়েকজন। হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সমির বিশ্বাস ও অপু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এহেতাম শহীদ বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে সমির ও অপু মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা কালের কণ্ঠকে বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

আবহাওয়া

জন্মদিনে চমক, ‘রকস্টার’ লুকে ধরা দিলেন শাকিব খান

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে নিহত ২

প্রকাশের সময় : ০২:৪৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬