নিজস্ব প্রতিবেদক :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের কথা বলা, সমাবেশ করা ও ধর্মীয় অনুষ্ঠান করার অধিকার নেই। আজ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাত বার্ষিকী। তার মাজারে শ্রদ্ধা জানাতেও পুলিশের অনুমতি নিতে হয়, কতজন যাবো তারও অনুমতি নিতে হয়।
মঙ্গলবার (৩০ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় রিজভী নিজে গরিব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেন। দুপুর ২টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেওয়া হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
রুহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা নিয়েও সরকার দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে। গতরাতে মাগুরায় ছাত্রদল, যুবদল নেতাকর্মীদের বাড়িতে হানা দিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এভাবে বিএনপিকে দমন পীড়ন ও পিষ্ট করার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। সরকারের পায়ের নিচে মাটি নেই তাই তারা এসব করছে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে আলো দেখিয়েছেন, তার শাহাদৎবার্ষিকী পালন করা নিয়েও সরকার দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে। গতরাতে মাগুরায় ছাত্রদল, যুবদল নেতাকর্মীদের বাড়িতে হানা দিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এভাবে বিএনপিকে দমন পীড়ন ও পিষ্ট করার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে।
রিজভী বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেন মার্কিন ভিসানীতি নাকি ধনীদের জন্য। আরে আপনার এই সরকার গত ১৪ বছরে মানুষের ভোটাধিকার লুট করেছে। প্রধানমন্ত্রী সম্রাজ্ঞী হতে চান, ডিক্টেটর হতে চান। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি জারি করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন দিয়ে দেশে বিরাট কারাগারের দেওয়াল তিনি বানিয়েছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ডিক্টেটর হতে চান। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি জারি করেছে। দেশে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন দিয়ে দেশে বিরাট কারাগারে দেওয়াল তিনি বানিয়েছেন। সুতরাং আজকে আমাদের সংগ্রাম হচ্ছে ফ্যাসিবাদ ও নাৎসীবাদ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম।
রিজভী বলেন, ড্যাব জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে মানুষের সেবার ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছে। সারাদেশে ড্যাব সুসংগঠিতভাবে মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে ড্যাবের ভূমিকা অনস্বীকার্য ও ব্যাপক প্রশংসনীয়। আজকে অনেক খ্যাতিমান চিকিৎসককে পদোন্নতি দেওয়া হয়নি। অনেককে চাকুরিচ্যুত করা হয়েছে। যারা অধ্যাপক হওয়ার কথা তাদেরকে তা করা হয়নি। বরং যারা অযোগ্য তাদেরকে পদোন্নতি দেয়া হয়েছে।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের মহাসচিব ডা. মো. আবদুস সালাম, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক 

























