Dhaka বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর জিয়া উদ্যানে সাবেক প্রেসিডেন্ট ও বাবা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও মা খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দু’জনের কবর জিয়ারত করেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করে তিনি।

এসময় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্যরা সঙ্গে ছিলেন।

এর আগে বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। প্রায় দুই দশক পর দলটি সরকার গঠন করে এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাতেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তারেক রহমান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশের সময় : ১২:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬