Dhaka মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি সিদ্ধেশ্বরী রোডে অবস্থিত সৈয়দ রেজাউল করীমের বাসায় যান। এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব (সেক্রেটারি জেনারেল) অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

এ সময় ইসলামী আন্দোলনের আমিরের বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা এবং সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনার লক্ষ্যেই এই সৌজন্য সাক্ষাৎ।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবার সঙ্গে পরামর্শ করে দেশ পরিচালনা করবেন- এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসেছেন, তার সঙ্গে আমাদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমরা তাকে কিছু মৌলিক কথা বলেছি। আমরা যেন সবাই এক হয়ে দেশটাকে গড়তে পারি। এই কথাগুলো গুরুত্বসহকারে আলোচনা করেছি।

তিনি বলেন, তারেক রহমানের আলোচনার মধ্য এতটুকু আশ্বাস পেয়েছি এবং তিনি কমিটমেন্ট করেছেন- দেশ পরিচালনার ক্ষেত্রে আমাদের সবাইকে নিয়ে আলোচনা করবেন। এজন্য আজকের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। আমরা সবাই রাজনৈতিক হিংসা একে অপরের প্রতি না রেখে এক হয়ে সবার পরামর্শ-ভিত্তিক দেশ পরিচালনা করতে পারি এমনটায় বলেছি। এটাই আমাদের মুখ্য আলোচনার বিষয় ছিল।

সংসদের উচ্চকক্ষের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নে মুফতি রেজাউল করিম বলেন, উচ্চকক্ষ নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে, আমরা বলেছি জুলাই সনদে উচ্চকক্ষের কথা বলা হয়েছে- সেটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। এটা যেন কোনোভাবে ব্যাহত না হয়, তাহলে জনগণের মধ্যে আস্থার দিকটা কমে আসবে। জুলাই সনদের বিষয়ে বলা হয়েছে- এটা আমাদের দেশের কল্যাণের জন্য করা হয়েছে। এটাও আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। তখন উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- জুলাই সনদের অনেক জায়গায় আমাদের নোট অব ডিসেন্ট রয়েছে; এটা আমরা পার্লামেন্টে দেবো, পার্লামেন্টে যদি পাস হয় তাহলে সেটা বাস্তবায়ন করবো। তখন আমরা একটি কথা বলেছি যে পার্লামেন্টে আপনাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, আপনারা চাইলেই আন্তরিকতা থাকলে সেটা পাস করতে পারবেন।

আগামীকাল শপথ অনুষ্ঠানে যাবেন কি না- এমন প্রশ্নের তিনি বলেন, হ্যাঁ আমরা আগামীকাল শপথ অনুষ্ঠানে যাবো, দাওয়াত পেয়েছি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মাছ চুরির অপবাদ দিয়ে পিটিয়ে ভেঙে দেওয়া হলো যুবকের পা

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

প্রকাশের সময় : ১১:১৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬