Dhaka শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে শিক্ষার্থীসহ দুই জনের আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা প্রতিনিধি : 

গাজীপুরে পৃথক দুই স্থান থেকে আগুনে পোড়ানো দুই অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের হত্যার পর বনের ভেতর নিয়ে মরদেহগুলো পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ দুটির মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম মাহাবুর ইসলাম রনি (১৪)।

সে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে। গত শুক্রবার সন্ধ্যা থেকে রনি নিখোঁজ ছিল। সে পরিবারের সঙ্গে ভবানীপুর এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করতো।

অপরদিকে, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকা থেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গত শুক্রবার রাত ৯টার পর থেকে রনি নিখোঁজ ছিল। তার স্বজনেরা ওইদিন রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। সকালে স্থানীয়রা ভবানীপুরের মায়ের দোয়া হোটেলর পেছনে একটি ঝোপঝাড় থেকে তার আগুনে পোড়া মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, শনিবার সকালে তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকার গজারি বনে আগুনে পোড়া লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সকাল ১১টার দিকে আনুমানিক বয়স ২০ বছর বয়সী লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, যুবককে হত্যার পর মরদেহ গুম করতেই নির্জন গজারি বনের পাশে এনে তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আরো ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

গাজীপুরে শিক্ষার্থীসহ দুই জনের আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৫:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬