Dhaka শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুলে দেওয়া হলো গাজীপুর ফ্লাইওভার

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৯:২৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ২০৫ জন দেখেছেন

গাজীপুর জেলা প্রতিনিধি : 

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরে চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উল্কা সিনেমা হলের সামনে থেকে চৌধুরী ফিলিং স্টেশন পর্যন্ত ফ্লাইওভারটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) গাজীপুর মেট্রোপলিটন পুলিশে পক্ষ থেকে ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়। ময়মনসিংহের দিক থেকে আসা যানবাহনগুলো ঢাকার দিকে প্রবেশ করতে একমুখী এ ফ্লাইওভারটি ব্যবহার করা হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল আলম বলেন, চান্দনা-চৌরাস্তা এলাকায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী ফ্লাইওয়েটি খুলে দেওয়া হয়েছে। এতে স্বস্তিতে যানবাহন চলাচল করতে পারবে। ফলে ঈদে এ রুটে ঘরমুখো মানুষের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করেছি। ঈদে গাড়ি ভাড়া যাতে না বাড়ে এবং সড়কে গাড়িগুলো যাতে যত্রতত্র না থামে সেসব বিষয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না : শিক্ষামন্ত্রী

খুলে দেওয়া হলো গাজীপুর ফ্লাইওভার

প্রকাশের সময় : ০৯:২৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬