Dhaka রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা জেলা প্রতিনিধি :

খুলনার খালিশপুরে তাঁতী দলের নেতা সোনা মিয়াকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১১ এপ্রিল) রাত ১২টার দিকে মহানগরীর খালিশপুরের নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোনা মিয়া (৩৮) নয়াবাটি এলাকার জব্বার সরদারের ছেলে। তিনি তাঁতী দলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন।

স্থানীয়রা জানান, সোনা মিয়া নিজের চায়ের দোকানে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় সেখান থেকে দৌঁড়ে পাশের একটি বাসায় আশ্রয় নেন। হামলাকারীরা তার পিছু নিয়ে সেখানে গিয়েও তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা খালিশপুর ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানার এসআই পলাশ কুমার রায় বলেন, ‘রাত ১২টার পর ঘটনাটি ঘটলেও আমাদের সাড়ে ১২টার পরে জানানো হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেই তাঁর মৃত্যু হয়। সোনামিয়ার মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার সুদর্শন কুমার রায় বলেন, সোনামিয়া গত রাতে দোকানে বসে ছিলেন। একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। তিনি প্রাণ বাঁচাতে দোকান ছেড়ে দৌড় দিয়ে পার্শ্ববর্তী একটি কোম্পানির গোডাউনে আশ্রয় নেন। সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আবহাওয়া

বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহী রিয়াদ এয়ার

খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ০২:৫০:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬