Dhaka বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খিলগাঁওয়ে দোকান থেকে শতভরি সোনা চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপা ও নগদ এক লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচে এই দোকানটি অবস্থিত। সম্ভবত বুধবার (৪ মার্চ) রাতে এ চুরির ঘটনা ঘটেছে। আজ মালিকপক্ষ থেকে বিষয়টি আমাদের জানানো হয়েছে। প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছে, দোকান থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে। তবে চুরি হওয়া অলঙ্কারের প্রকৃত পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসেনি। আমরা এ ঘটনা তদন্ত করছি। এছাড়া একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনারসঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চাঁদাবাজিকাণ্ডে আলোচিত সেই রিয়াদ হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে

খিলগাঁওয়ে দোকান থেকে শতভরি সোনা চুরির অভিযোগ

প্রকাশের সময় : ১২:৫৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬