Dhaka শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কৃষকদের নিরবচ্ছিন্নভাবে ডিজেল ও বিদ্যুৎ সরবরাহে সরকার তৎপর রয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকটে ফসলের সেচ ব্যবস্থাপনায় কৃষকদের নিরবচ্ছিন্নভাবে ডিজেল ও বিদ্যুৎ সরবরাহে সরকার তৎপর রয়েছে। একই সঙ্গে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলেও দাবি করেছেন তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ও রেস্ট হাউস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশেষ করে এই অঞ্চলে যেমন পাট রয়েছে, এগুলো মাথায় রেখে আমাদের কৃষক ডিজেলের ক্ষেত্রে যেন কোনো ধরনের সমস্যায় না পড়ে এবং নিরবচ্ছিন্নভাবে তারা যেন ডিজেল ও বিদ্যুৎ পায় সেক্ষেত্রে আমরা তৎপর আছি। কৃষকদের কোনো সমস্যা হবে না।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বর্তমানে যে বৈশ্বিক অবস্থা সৃষ্টি হয়েছে তাতে পৃথিবীর সব দেশে তেলের সংকট রয়েছে এবং দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখনও আমাদের সরকার তেলের দাম বৃদ্ধি করেনি। আমাদের তেলের সংকট নেই; বিগত দিনে যেভাবে বিভিন্ন জেলায় ও পাম্পে তেল বরাদ্দ দেয়া হয়েছে, বর্তমানে এরচেয়ে বেশি বরাদ্দ দেয়া হচ্ছে। তবে আমাদের মাথায় রাখতে হবে, বিশেষ করে এ সময়টা গরম সময়। এই সময়ে অসাধু ব্যবসায়ীরা বিভিন্নভাবে মবের মাধ্যমে সংকট সৃষ্টি করতে চায়, সেদিকেও খেয়াল রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া বর্ষা মৌসুমে নদী ভাঙন প্রতিরোধে ও অবৈধ ড্রেজার বন্ধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙনের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তা দৃশ্যমান দেখে স্থানীয় সংসদ সদস্যদের সাথে আলোচনা করে এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আগামী বর্ষা মৌসুমে যেন এই অঞ্চলের মানুষের কোনো ধরনের বন্যা ও ভাঙনের মুখে পড়তে না হয় সেক্ষেত্রে পদক্ষেপ নেয়া হবে।

তিনি বলেন, পৃথিবীর সব দেশেই সংকট চলছে। সব দেশে তেলের দাম বেড়েছে। এখন পর্যন্ত সরকার তেলের দাম বাড়ায়নি। সরকার তেল সরবরাহের চেষ্টা করে যাচ্ছে, তবে সকলকে মনে রাখতে হবে সময়টা গরম, এর মধ্যেই অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে সংকট সৃষ্টি করতে চায়। এ বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমি স্থানীয় প্রশাসনকে বলব, জ্বালানি তেলের বিষয়টি নিয়মিত কঠোরভাবে মনিটরিং করতে হবে।

ফরিদপুরের নদীভাঙন পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভাঙন রোধে সরকার আরো শক্তিশালী ও টেকসই প্রকল্প হাতে নেবে। নদীভাঙনে মানুষের সম্পদ যাতে নষ্ট না হয়, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমে দুর্নীতির বিষয়ে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে বলেন, ‘টেন্ডার প্রক্রিয়া, খাল খননসহ সব ধরনের উন্নয়ন কাজে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। অতীতে এ সংস্থাকে ঘিরে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা দূর করতে সরকার কাজ করছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ এনায়েত উল্লাহ, প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আবহাওয়া

সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুড়ে ফেলতে চায় জামায়াত : চিফ হুইপ

কৃষকদের নিরবচ্ছিন্নভাবে ডিজেল ও বিদ্যুৎ সরবরাহে সরকার তৎপর রয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৬:১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬