Dhaka বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতার পরিচালকের সিনেমায় কাজল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • ২৫৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

কলকাতার সঙ্গে নাড়ীর টান থাকলেও টলিউডে সিনেমা করা হয়নি বলিউড তারকা কাজলের। বিভিন্ন সময়ে সিনেমার প্রচার কিংবা অতিথি হয়ে এসেছেন কিন্তু এবার আসছেন লম্বা সফরে।

পরিচালক সমু মুখোপাধ্যায় ও তনুজার মেয়ে কাজল। ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতিকে সঙ্গে নিয়ে বেড়ে উঠেছেন তিনি। এখনও দুর্গাপুজায় শাড়ি পরে ঠিক বাঙালি মেয়েদের মতো সেজে ওঠেন। নিজের হাতে অতিথিদের পরিবেশন করেন ভোগ প্রসাদ। বাংলার সঙ্গেও তার অদ্ভুত নাড়ির টান।

বাঙালি হলেও এখনও পর্যন্ত কলকাতার পরিচালকের সঙ্গে কাজ করা হয়নি। তবে বাঙালি পরিচালক প্রদীপ সরকারের ‘হেলিকপ্টার ইলা’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল কাজলকে।

সূত্র বলছে, নতুন বছরে কলকাতায় পা রাখবেন তিনি। শহরে থাকবেন বেশ কিছু দিন। টলিপাড়ার অন্দরের খবর অনুযায়ী, টলিউডের এক পরিচালকের ছবিতেই নাকি দেখা যাবে বলিউড ডিভাকে। তবে কার ছবি, কোন ছবি, সেই তথ্য ফাঁস করতে চাইছেন না কেউই। শুধুমাত্র জানা গেছে, ছবির নাম ‘মা’।

শোনা যাচ্ছে, ছবিটি প্রযোজনা করছেন অজয় দেবগণ। ডিসেম্বরে কলকাতায় রেইকি করতে আসবে অজয় দেবগণের টিম।

জানুয়ারির শেষের দিকে কলকাতায় আসবেন অভিনেত্রী। যদিও তার আগে নভেম্বরে রেকি করতে আসবে অভিনেত্রীর টিম। অজয় দেবগনের প্রযোজনায় ‘ময়দান’ ছবির শুটিং হয়েছে কলকাতায়। কলকাতার বেশ কিছু কলাকুশলী কাজ করেছিলেন এই ছবিতে। শুটিং গত বছর শেষ হলেও ছবি মুক্তির দিন এখনও অজানা।

আবহাওয়া

কলকাতার পরিচালকের সিনেমায় কাজল

প্রকাশের সময় : ০৩:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩