Dhaka বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদি গুলিবিদ্ধ, প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক।

আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। পাশাপাশি চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেছেন।

একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলার সঙ্গে জড়িত সকলকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যে-ই হোক, আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা দেশের সব রাজনৈতিক পক্ষ, কর্মী-সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ওসমান হাদি গুলিবিদ্ধ, প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ প্রকাশ

প্রকাশের সময় : ০৫:০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫