Dhaka শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এ সময় তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন ও সার্বিক খোঁজখবর নেন। তিনি সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

শুক্রবার (১৩ মার্চ) সকালে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টায় মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে তাকে ভর্তি করানো হবে।

এ সময় তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পাশাপাশি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান।

প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাছে জানতে চান, তার চিকিৎসা কার্যক্রম কীভাবে চলছে এবং তাকে দ্রুত সুস্থ করে তুলতে কী ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় তিনি প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন বলেও জানা গেছে।

এদিকে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর বিষয়েও খোঁজ নেন প্রধানমন্ত্রী। এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক ও কূটনৈতিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেল জানায়, মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেখানে তার চিকিৎসা হবে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল, সিঙ্গাপুর–এর অধীনস্থ ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট, সিঙ্গাপুরেরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে।

চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস এবং কিছু সময়ের জন্য জ্ঞান হারান। পরে অবস্থার অবনতি হলে রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য তার পরিবার, দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৫০ হাজার মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো, দুর্ভোগে এলাকাবাসী

এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬