Dhaka মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এভারকেয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার কিছুক্ষণ আগে হাসপাতালে পৌঁছান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল ১০টা ৪৫ মিনিটে ফ্লাইট অবতরণের পর ডা. জোবাইদা রহমান ভিআইপি গেট দিয়ে বের হন। এরপর তিনি এভারকেয়ারের পথে রওনা দিয়ে ১১টা ৫৫ মিনিটে হাসপাতালে পৌঁছেন।

এভারকেয়ার হাসপাতালে পৌঁছে তিনি ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসার বিষয়েও তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি নিজে একজন চিকিৎসক হওয়ায় খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে করণীয় নিয়ে ডাক্তারদের সঙ্গে আলোচনা করেন।

তাকে এভারকেয়ারে পৌঁছলে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির সিনিয়র নেতারা এবং কর্তব্যরত চিকিৎসকেরা।

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে তাকে বহন করা ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ডা. জুবাইদা ভিআইপি গেট দিয়ে বের হন। এরপর সরাসরি চলে যান এভারকেয়ার হাসপাতালে।

বিমান বন্দরে জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি, জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান ও তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান ও মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম শামস, শারমীন আখতার, অবসরপ্রাপ্ত মেজর মঈনুল হোসেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, দেশে পৌঁছানোর পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রওনা হন। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেবেন বলেও জানা গেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্বাধীনতার ঘোষণা নিয়ে জামায়াত আমিরের বক্তব্য ইতিহাস বিকৃতি : সালাহউদ্দিন আহমদ

এভারকেয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান

প্রকাশের সময় : ১২:২৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫