Dhaka শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির তৃণমূলকে বার্তা দিলেন সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তৃণমূল নেতাকর্মীদের জন্য বিশেষ বার্তা দিয়েছে দলটি। দলের সব স্তরের নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ে বিক্ষোভ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই নির্দেশনা দেন।

বার্তায় এনসিপির তৃণমূলের সব স্তরের নেতাকর্মীকে স্থানীয় পর্যায়ে বিক্ষোভ আয়োজনের নির্দেশ দিয়ে উল্লেখ করা হয়- শহীদ শরিফ ওসমান হাদি ভাইয়ের খুনিদের গ্রেপ্তার ও বিচার, জুলাই গণহত্যার খুনিদের ভারত থেকে দেশে প্রত্যাবর্তন, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, আওয়ামী সন্ত্রাসী ও দোসরদের গ্রেপ্তার এবং নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা, সংবাদ মাধ্যমের উপর হামলার প্রতিবাদ, ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সর্বস্তরের জনতাকে সঙ্গে নিয়ে বিক্ষোভ আয়োজন করা।

আরো উল্লেখ করা হয়, বিক্ষোভ চলবে কিন্তু কোনোভাবে কোনো বিশৃঙ্খলায় জড়ানো যাবে না। আন্দোলনে নানা ধরনের হঠকারী গ্রুপ অনুপ্রবেশ করে স্যাবটাজ করার পরিকল্পনায় আছে। তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো। প্রতিবাদী বক্তব্য হবে, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পরে এমন কোনো বিষয়ে এনগেজড হওয়া যাবে না।

শেষে তিনি বলেন, আমরা হাদি ভাইয়ের খুনিদের বিচার চাই। কিন্তু আমাদেরকে ব্যবহার করে কোনো তৃতীয় পক্ষ যেন দেশের নিয়ন্ত্রণ নেওয়ার কোনো সুযোগ না পায় সেটা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। জনসাধারণকে সাবধান রাখার দ্বায়িত্বও আমাদের। ইনকিলাব! জিন্দাবাদ!।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

এনসিপির তৃণমূলকে বার্তা দিলেন সদস্য সচিব

প্রকাশের সময় : ০৫:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫