Dhaka বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

উপস্থাপক রাফসান সাবাবের বিবাহবিচ্ছেদ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • ২৫৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের ঘর ভেঙে গছে। স্ত্রী সানিয়া এশার সঙ্গে ৩ বছরের সম্পর্কের ইতি টানার খবর সামাজিক মাধ্যমে রাফসান নিজেই দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে নিজের বিবাহ বিচ্ছেদের খবর জানিয়েছেন রাফসান নিজেই। এই উপস্থাপক তার স্ট্যাটাসে উল্লেখ করেন, সানিয়া এশার সঙ্গের ৩ বছরের সম্পর্কের ইতি টেনেছেন তিনি।

ফেসবুকে এ খবর জানিয়ে রাফসান লিখেছেন, ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথ চলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।

তিনি আরও লেখেন, আপনারা যদি এই বিষয়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করেন এবং আপনাদের শুভকামনায় রাখেন তাহলে কৃতজ্ঞ থাকব।

এর আগে ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাফসান সাবাব। তিন বছর সংসারের পর চলতি মাসে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেন এই জুটি।

উল্লেখ্য, দেশের বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপকদের একজন রাফসান সাবাব। কলেজে পড়াকালীন সময় থেকেই উপস্থাপনার সঙ্গে জড়িত তিনি। আইবিএর শেষ বর্ষে থাকা অবস্থায় টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঙ্গে তার কাজের সুযোগ হয়।

আয়মান সাদিকের সহযোগিতায় ২০১৭ সালে যাত্রা শুরু করেন ‘টেন মিনিটস স্কুল শো’র। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেতে শুরু করেন। এরপরে রাফসান লঞ্চ করেন ‘হ্যাশ ট্যাগ’ নামের আরেকটি শো। সেটিও দর্শকপ্রিয় হয়। সবশেষে তিনি লঞ্চ করেন ইউটিউব শো ‘হোয়াট অ্যা শো’। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। শোটি এখন দেশের সর্বাধিক জনপ্রিয় ইউটিউব শো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

উপস্থাপক রাফসান সাবাবের বিবাহবিচ্ছেদ

প্রকাশের সময় : ০২:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩