Dhaka রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উন্নত বিশ্বের শিক্ষা কারিকুলামের আদলে বাংলাদেশ গড়ে তোলা হবে : এহছানুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক : 

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, উন্নত বিশ্বের আদলে দেশের শিক্ষা সিলেবাস ও কারিকুলাম প্রণয়ন করা হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. মিলন বলেন, উন্নত বিশ্বে যেভাবে শিক্ষা কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে, ঠিক সেই মডেল অনুসরণ করে বাংলাদেশকে গড়ে তোলা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ইতোমধ্যে শিক্ষাখাত নিয়ে গবেষণা কার্যক্রম শুরু করেছেন।

তিনি বলেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে কারিগরি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে হবে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে তিনি বড় ব্যবধানে জয়লাভ করেন। মাজার জিয়ারতের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবীসহ দলীয় নেতাকর্মীরা।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

উন্নত বিশ্বের শিক্ষা কারিকুলামের আদলে বাংলাদেশ গড়ে তোলা হবে : এহছানুল হক মিলন

প্রকাশের সময় : ০৯:৫২:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬