Dhaka শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর নাতনিকে ‍‍ধর্ষণ‍‍, ২ মরদেহ উদ্ধার

পাবনা জেলা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিতে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ পরবর্তী হত্যার ঘটনা ঘটেছে। পৃথক জায়গা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর মোল্লাপাড়ার নাজিম উদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম (৭৫) ও জয়নাল উদ্দিনের মেয়ে জামিলা খাতুন (১৬)। নিহত জামিলা একটি মাদ্রাসার ছাত্রী ছিল। সে সুফিয়া বেগমের নাতনি। রাতে দুজন একই বাড়িতে ছিলেন।

জানা গেছে, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হন স্থানীয়রা। পরে কান্নার আওয়াজ থেমে গেলে তারা বাড়িতে চলে যান। আজ শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। জামিলাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিবস্ত্র অবস্থায় সরিষার ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। ঘটনার সময় মেয়েটির বাবা ঢাকায় আরেক মেয়ের বাড়িতে বেড়াতে ছিলেন।

সোহেল রানা নামের এক নিকট আত্মীয় জানান, গতকাল রাতে ওই মেয়েকে ধর্ষণ করতে আসে। কিন্তু দাদি টের পেয়ে যাওয়াতে দাদিকে হত্যা করে। পরে মেয়েকে অপহরণ করে সরিষা ক্ষেতে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কে বা কারা এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

‎ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাস্তার অভাবে কাজে আসছে না ৭ কোটি টাকার সেতু, ভোগান্তিতে ৩টি ইউনিয়নের হাজারো মানুষ

ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর নাতনিকে ‍‍ধর্ষণ‍‍, ২ মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১১:৫৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬