Dhaka মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

লালমনিরহাট জেলা প্রতিনিধি : 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জারকোট এলাকার মডেল মসজিদের সামনে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ ঘটনা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন- শরিফুল ইসলাম (৩৮), তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার (৩২) ও চার মাস বয়সী ছেলে আব্দুল্লাহ আল হুজাইফা। শরিফুল ইসলাম দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির মনসাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পাটগ্রামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদের ছুটিতে সপরিবারে উদযাপনের জন্য আজ সকালে স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে পাটগ্রাম থেকে দিনাজপুরের নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন শরিফুল ইসলাম। তাদের বহনকারী মোটরসাইকেলটি মির্জারকোট মডেল মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম, তার স্ত্রী এবং শিশুপুত্রের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। আহত একজনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় ও তথ্য সংগ্রহের কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

প্রকাশের সময় : ০৪:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬