Dhaka সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈদযাত্রা চাঁদাবাজমুক্ত ও নিরাপদ করার ঘোষণা পরিবহন মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন ঈদুল ফিতরে ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম।

সোমবার (৯ মার্চ) রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

সায়েদাবাদ টার্মিনালে পরিবহন মালিক, শ্রমিকদের নিয়ে এ সভার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সভায় চট্টগ্রাম, সিলেট, বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় যাতায়াত করা পরিবহন মালিক, চালক ও তাদের সহকারীরা অংশ নেন।

সভায় আসন্ন ঈদুল ফিতর নির্বিঘ্নে নিরাপদ ও চাঁদামুক্ত করতে বেশ কিছু পদক্ষেপের কথা বলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম।

তিনি বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্নে নিরাপদ করতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বদ্ধপরিকর। এজন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে মালিক সমিতি। এর মধ্যে ঈদযাত্রার সময় যাত্রী হয়রানি বন্ধ করা হবে। কোনো পরিবহনে যেন নির্ধারিত বাড়ার বেশি নিতে না পারে, সেটা নিশ্চিত করা হবে। ফিটনেসবিহীন কোনো বাস সড়কে চলতে দেওয়া হবে না। মহাসড়কগুলোতে নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে চালানো যাবে না।

বিরামহীন গাড়ি চালানো যাবে না জানিয়ে সাইফুল আলম বলেন, ঈদ মৌসুমে বেশি টাকা আয়ের জন্য অনেক চালক বিরামহীন গাড়ি চালান। এতে সড়কে দুর্ঘটনা ঘটে। চালকদের অবশ্যই পর্যাপ্ত সময় বিশ্রাম নিয়ে বাস চালাতে হবে।

বর্তমান সরকার সড়কে চাঁদাবাজি বন্ধে বদ্ধপরিকর জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব বলেন, ঈদে পরিবহনে চাঁদা আদায় করতে দেওয়া হবে না। চালকরা যেন নির্বিঘ্নে বাস চালাতে পারেন সেটি নিশ্চিত করা হবে। আর যাত্রীরা যেহেতু একটি নিরাপদ ঈদযাত্রা করতে পারেন, সেজন্য ঢাকার বাস টার্মিনালগুলোতে ‘প্যাসেঞ্জার হেল্প ডেস্ক’ স্থাপন করা হবে। এ হেল্প ডেস্কে যাত্রীরা তাদের অভিযোগ জানাতে পারবেন।

ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক আইনজীবী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. সরওয়ার, সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতির আহ্বায়ক ও বিএনপি নেতা নবী উল্লাহ নবী প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বরদাস্ত করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদযাত্রা চাঁদাবাজমুক্ত ও নিরাপদ করার ঘোষণা পরিবহন মালিক সমিতির

প্রকাশের সময় : ০৩:৫৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬