Dhaka রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার নামে প্রতারণা, ইফার সতর্কতা

নিজস্ব প্রতিবেদক : 

খতিব ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার নামে প্রতারণা হতে সাবধান থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

রোববার (১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারকচক্র ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে সম্মানী দেওয়ার প্রলোভন দেখিয়ে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের বিভ্রান্ত করছেন। এই প্রতারকচক্র সম্মানী পেতে বিকাশ, নগদ কিংবা রকেটে অর্থ পাঠানো কিংবা ক্রেডিট কার্ডের নম্বর দেওয়ার জন্য জনসাধারণকে প্রলুব্ধ করছে।

এ বিষয়ে প্রকৃত তথ্য হলো- সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার বিষয়টি কীভাবে বাস্তবায়ন করা যায় সেলক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে বিদ্যমান মসজিদের সংখ্যা এবং এসব মসজিদে কর্মরত খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের তথ্য সংগ্রহের বিষয়ে এ কমিটিকে সহযোগিতা করছে। এ সহযোগিতার অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এমন তথ্য সংগ্রহ ভাতা বা সম্মানী দেওয়ার নিশ্চয়তা বহন করে না।

এ বিষয়ে সতর্ক থাকা এবং প্রতারক চক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে।

আবহাওয়া

দুবাই বিমানবন্দরে আটকা সোনাল চৌহান, মোদির হস্তক্ষেপ কামনা

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার নামে প্রতারণা, ইফার সতর্কতা

প্রকাশের সময় : ০৭:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬