Dhaka মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আসিয়ান সম্মেলনে যোগ দিলেন রাষ্ট্রপতি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • ২৭৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন। আসিয়ানের চেয়ার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিশেষ আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী অধ্যাপক ড. রেবেকা সুলতানা জাকার্তা কনভেনশন সেন্টারে পৌঁছলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তাদের স্বাগত জানান।

তিনদিনব্যাপী এবারের সম্মেলনে আসিয়ানের সদস্য দেশ এবং এর সহযোগী দেশগুলো ছাড়াও বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানগণ অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। পরে, আসিয়ান নেতৃবৃন্দের সঙ্গে ফটো সেশনে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (৬ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দেয়া নৈশভোজে অংশ নিবেন রাষ্ট্রপতি।

এছাড়া বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জাকার্তা কনভেনশন সেন্টারে ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগ দেবেন রাষ্ট্রপতি। আসিয়ান ও ইস্ট এশিয়া সামিটে যোগদানের পাশাপাশি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

রাষ্ট্রপতি জাকার্তায় শীর্ষ সম্মেলন শেষে আগামী ৮ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাবেন। আগামী ১৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

আবহাওয়া

নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায় ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আসিয়ান সম্মেলনে যোগ দিলেন রাষ্ট্রপতি

প্রকাশের সময় : ১২:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩