Dhaka রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমুর আইনজীবীকে মারধর, যা বললেন পিপি ফারুকী

নিজস্ব প্রতিবেদক : 

হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর রিমান্ড শুনানিকালে তার পক্ষের আইনজীবীকে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী মারধর করেননি বলে দাবি করেছেন ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে ঢাকার আদালত পাড়ায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ওমর ফারুক ফারুকী বলেন, প্রকৃতপক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) আমির হোসেন আমুর পক্ষে আদালতে একাধিক ওকালত নামা দেওয়া নিয়ে দুটি পক্ষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এরপর একটি পক্ষে তাকে (আইনজীবী) আদালত থেকে বের করে দেয়।

রাষ্ট্রেপক্ষের এই কৌঁসুলির দাবি, দেশবাসীকে ভুল বুঝাতে পরিকল্পিতভাবে এমন ঘটনার সৃষ্টি করা হয়েছে।

এদিকে ওমর ফারুকের পরামর্শ, ‘ভবিষ্যতে এজলাসকক্ষে এমন পরিস্থিতি এড়াতে আইনজীবীর বিষয়ে আসামিকেই নিশ্চিতকরণের জন্য জিজ্ঞেস করতে হবে।’

বৃহস্পতিবার আদালতের ভেতর মারধরের শিকার আইনজীবী স্বপন রায় চৌধুরী আমির হোসেন আমুর আইনজীবী নন বলেও দাবি করেন পাবলিক প্রসিকিউটর। তিনি আরও দাবি করেন, ‘দেশবাসীকে ভুল বুঝাতে পরিকল্পিতভাবে এমন ঘটনার সৃষ্টি করা হয়েছে।’

এছাড়া, শুনানিকালে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু কোনো প্রকারের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন কি না তা নিয়েও নিশ্চিত নন ওমর ফারুক ফারুকী। তবে ভবিষ্যতে এজলাসকক্ষে এমন পরিস্থিতি এড়াতে আইনজীবীর বিষয়ে আসামিকেই নিশ্চিতকরণের জন্য জিজ্ঞেস করার পরামর্শ দেন তিনি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে আদালতে হাজির করে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আমির হোসেন আমুর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা।

আবহাওয়া

দুবাই বিমানবন্দরে আটকা সোনাল চৌহান, মোদির হস্তক্ষেপ কামনা

আমুর আইনজীবীকে মারধর, যা বললেন পিপি ফারুকী

প্রকাশের সময় : ০২:৩৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪