Dhaka শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি আর ভবিষ্যতেও দেব না।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এসব বিষয়ে সময় নষ্ট না করে সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। ফোকাস দেওয়া উচিত কীভাবে সামনের দিকে দেশকে এগিয়ে নিতে পারব, কীভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারব, দেশকে কীভাবে একটি সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে পারব।

তিনি বলেন, দুর্নীতি যারা করবে, দুদক দুদকের মতো কাজ করবে। তবে আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি আর ভবিষ্যতেও দেব না।

তিনি বলেন, এরই মধ্যে মেডিকেল কলেজ স্থাপনের জন্য একটি দল এসেছে। জমি দেখে আজকেই নির্ধারণ করবেন। আশা করছি ২০২৭ সালের মধ্যে ছাত্র ভর্তি শুরু হবে। ঠাকুরগাঁওয়ের জন্য এটি একটি ভালো খবর। আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি মাদক নিয়ন্ত্রণের জন্য। এ বিষয়ে পুলিশ প্রশাসন কাজ করবে। এ ছাড়া, স্বাস্থ্যসেবার মান উন্নত করা ও ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, জেলায় যে হাসপাতালটি আছে সেটার সেবা উন্নত করতে গুরুত্ব আরোপ করেছি। পৌরসভার উন্নয়নকে গুরুত্ব দিয়েও কাজ শুরু করেছি। কৃষির উন্নয়ন কল্পে চলতি প্রকল্পগুলোকে গতিশীল ও এগিয়ে নেওয়ার ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। একই সাথে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, কৃষি ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের জন্য দ্রুত ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। একইসঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ চলছে। নারীদের কার্যক্রমের জন্য যে ধরনের উন্নয়ন কর্মসূচি আছে এ বিষয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া, নানা কার্যক্রম নিয়ে কথা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে কোনো দুর্নীতিবাজকে ঠাঁই দেওয়া হবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে কোনো দুর্নীতিবাজকে ঠাঁই দেওয়া হবে না। এজন্য দুদক কাজ করবে। যারা দুর্নীতি করবে, দেখার জন্য দুদক আছে। আমরা কখনো দুর্নীতিকে প্রশয় দিইনি, দেবও না।

তিনি বলেন, আমাদের যে ফ্যামিলি কার্ড সেটা আমাদের প্রধানমন্ত্রীর বড় একটা কর্মসূচি। সে কর্মসূচিটা অবিলম্বে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। এরমধ্যে ঠাকুরগাঁও রহিমানপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে কাজ চলছে।

বিএনপি মহাসচিব বলেন, ছোটোখাটো নানা সমস্যার দিকে মনোনিবেশ না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। কী করে আমরা দ্রুত সামনের দিকে যেতে পারবো, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারবো, সেই বিষয়গুলোতে আমাদের নজর দেওয়া উচিত।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চট্টগ্রামের বিমানবন্দরের একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৭:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬