Dhaka শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজিমপুরে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৩০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর লালবাগ এলাকার আজিমপুর এতিমখানার সামনের সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় আমজাদ হোসেন (৬৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে লালবাগ আজিমপুর এতিমখানা বিপরীত পাশের রাস্তায় ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আমজাদ হোসেনের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার জৈনকি গ্রামে। তার বাবার নাম মৃত ধলা মিয়া। তিনি বর্তমানে পরিবারের সাথে ফার্মগেট এলাকায় ভাড়া থাকতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের ছেলে সাকিব জানান, তার বাবা অটোরিকশা চালাতেন। প্রতিদিনের মতো আজ সকালে তিনি অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। পরে তারা খবর পান, আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তার বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আজিমপুরে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

প্রকাশের সময় : ০৩:৩০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬