Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ উন্নয়নের চেয়ে দুর্নীতি বেশি করেছে : চুন্নু

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের চেয়ে দুর্নীতি বেশি করেছে। এই সরকারের আমলেই দেশ থেকে বেশি টাকা পাচার হয়েছে। আর দেশকে চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বিএনপি। বিএনপির দুর্নীতি ও দুঃশাসনের কথা এখনো ভোলেনি মানুষ। এমন বাস্তবতায় আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না।

শনিবার (২ সেপ্টেম্বর) জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে মুজিবুল হক চুন্নু এমপির জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে বিশ্বাস করে। দেশবাসী জাপার ওপর আস্থা রাখতে চায় এবং জাপাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই দলকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে চুন্নু বলেন, নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নেবেন তাদের ভবিষ্যৎ ভালো হবে না। এরশাদের রাজনৈতিক উত্তরসূরি হচ্ছেন তার ভাই গোলাম মোহাম্মদ কাদের এমপি। দেশ-বিদেশে এটাই প্রতিষ্ঠিত জি এম কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে।

জন্মদিনে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মীর আব্দুস সবুর আসুদ, নুরুল ইসলাম তালুকদার এমপি, হেনা খান পন্নী, লাকী বেগম, জহিরুল হক জহির, খান মোহাম্মদ ইস্রাফিল খোকন, মমতাজ উদদীন, মো. খলিলুর রহমান খলিল, জিন্নাহ, কাজী ফারুক খান, শফিউল্লাহ শফি, জাহাঙ্গীর আলম পাঠান, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, সালাহ উদ্দিন আহমেদ মুক্তি প্রমুখ।

আবহাওয়া

তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্পের ম্যানেজারকে হত্যার অভিযোগ

আওয়ামী লীগ উন্নয়নের চেয়ে দুর্নীতি বেশি করেছে : চুন্নু

প্রকাশের সময় : ০৪:৫৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩