Dhaka মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেতা বৈদ্যনাথ মারা গেছেন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৩০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ২০২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে যশোরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

অপু জানান, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বৈদ্যনাথ। তিনি যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যশোরেই শেষ নিশ্বাস ত্যাগ করেন আজ।

এর আগে অপু জানিয়েছেন, বৈদ্যনাথ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং যশোরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক পেজে অভিনেতার একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “অভিনয়শিল্পী সংঘের সন্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা এইমাত্র পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।”

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদকের ওই পোস্ট নজর এড়ায়নি ইন্ডাস্ট্রির সহকর্মী ও নেটিজেনদের। নাট্যকার মাসুম রেজা লিখেছেন, খুবই দুঃখজনক সংবাদ। শোকাহত হলাম। তার আত্মার শান্তি কামনা করছি। এছাড়া অভিনেতা শামীম জামানও আত্মার শান্তি কামনা করেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সড়ক দুর্ঘটনায় আহত ১৭ পুলিশ সদস্য পেলেন ২৪ লাখ টাকা

অভিনেতা বৈদ্যনাথ মারা গেছেন

প্রকাশের সময় : ০৭:৩০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬