Dhaka মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশের এ পরিস্থিতিতে কীসের নির্বাচন : জামায়াত আমির

নীলফামারী জেলা প্রতিনিধি : 

এখন দেশের এ পরিস্থিতিতে কীসের নির্বাচন? আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৪ জুলাই) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। আমরা আশা করি, যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার করা যায় তাহলে একটা ভালো নির্বাচন হবে। সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে।

তিনি বলেন, পাটগ্রামের সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটেছে। এই ধরণের পরিস্থিতি সারাদেশেই বিরাজ করছে। এমন অবস্থায় কোনো নির্বাচন অংশগ্রহণমূলক বা নিরপেক্ষ হবে না। আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। সেজন্যই আমরা সংস্কারের কথা বলছি। মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়।

তিনি আরো বলেন, যারা এসব ঘটনায় জড়িত, তাদের নিজ নিজ দলের নেতাদের উচিত কর্মীদের নিয়ন্ত্রণে আনা। এরপর রাষ্ট্রের দায়িত্ব পরিস্থিতি সামাল দেওয়া।

ডা. শফিকুর রহমান বলেন, মরা চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। এজন্য আমরা রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দিয়েছি। নির্বাচন আয়োজনের আগে এসব সংস্কার বাস্তবায়ন করতে হবে, যাতে করে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং জনগণ আস্থার সঙ্গে ভোট দিতে পারে।

সহিংসতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরে ‘মব কালচার’ চলছে, তবে এসব সহিংসতায় জামায়াতের কোনো কর্মী বা সমর্থক জড়িত নেই। ১৯৭২ সাল থেকেই দেশে মব পরিস্থিতি চলমান। আমরা মবের ঘোরবিরোধী। জামায়াতের কোনো কর্মী এসব ঘটনার সঙ্গে জড়িত নেই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বরদাস্ত করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের এ পরিস্থিতিতে কীসের নির্বাচন : জামায়াত আমির

প্রকাশের সময় : ০৪:০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫