Dhaka বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চকবাজারে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

সোমবার (১১ মার্চ) দুপুর ১টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঢাকা পোস্টকে জানান, দুপুর একটার দিকে আমাদের কাছে খবর আসে চকবাজারের সোয়ারিঘাট এলাকার কামালবাগে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে আমরা লালবাগ, পলাশী ও হাজারীবাগ থেকে ৯টি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়েছি। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

আবহাওয়া

চকবাজারে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

প্রকাশের সময় : ০১:৪১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪